ইচিমোকু কিনকো হিয়ো (IKH) হচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ইনডিকেটর এটি প্রভাবশালী ট্রেন্ডের ডায়রেকশন দ্যাখায়; এর লাইনগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে; এবং এর ক্লাউড আপনাকে মোমেন্টাম ট্রেন্ডের শক্তি দেখার সুযোগ করে দেয়। প্রথম দেখাতে, ইচিমোকু কিনকো হিয়ো হয়তো আপনাকে ভয় দেখাতে অথবা চমকে দিতে পারে, কিন্তু একবার যখন আপনি জানতে পারবেন যে এটাকে কিভাবে পড়তে হয়, তখন আপনি দেখবেন যে সেই তথ্য এবং এটা যেসকল সিগন্যাল প্রদান করে তা অনেক সহায়ক। এই টিউটোরিয়ালে, ইচিমোকু লাইন যে বিভিন্ন ট্রেডিং সিগন্যাল জেনারেট করে তা দেখবো, যাকে কুমো-ক্লাউড এবং ল্যাগস নামে জানা যায়। তারপর, আমরা ব্যাখ্যা করবো যে কিভাবে এই চমৎকার টেকনিক্যাল ট্যুল দিয়ে মার্কেট অ্যানালাইজ করা যায়। তো, চলুন "চার্টের ভারসম্য এক নজরে" (এটা ইচিমোকু কিনকো হিয়ো এর আক্ষরিক অনুবাদ) দেখা যাক।
ইচিমোকুর উপাদানসমূহ
কিজুন সেন (নীল লাইন, বেস লাইন): এটি ইচিমোকু কিনকো হিয়ো ইনডিকেটরের একটি মুখ্য উপাদান, এটি মিডিয়াম-টার্মের মোমেন্টাম নির্ধারণ করার জন্য ব্যাবহার করা হয়। এটা পূর্বের ২৬ পিরিয়োডের সর্বোচ্চ হাই এবং সর্বনিম্ন লো এর গড় দিয়ে গননা করা হয়। উপস্থাপনার ক্ষেত্রে, এটি আগের ২৬ ক্যান্ডেলের মধ্যম রেঞ্জ অঙ্কন করে।
তেনকান সেন (লাল লাইন, পরিবর্তনের লাইন): এটি হচ্ছে আরেকটি পরিবর্তনের লাইন যা আগের নয় পিরিয়োডের সর্বোচ্চ হাই এবং সর্বনিম্ন লো এর গড় দিয়ে পাওয়া যায়। এটা আগের ৯ ক্যান্ডেলের মধ্যম রেঞ্জ দেখায়।
চিকোউ স্প্যান (সবুজ লাইন): এটি হচ্ছে একটি ল্যাগিং, বিলম্বিত লাইন। এর ক্লোজিং প্রাইস ২৬ পিরিয়োড বামে শিফট করলে পাওয়া যাবে। এমনভাবে চিন্তা করুন যে পূর্বে কি হয়েছে তার একটি প্রতিফলন এটি, এটা রিপেইন্ট করে।
সেনকৌ স্প্যান (কমলা রঙের লাইন): প্রথম সেনকৌ লাইন হচ্ছে তেনকান সেন এবং কিজুন সেন ২৬ পিরিয়োড সামনে শিফট করে তার গড়। দ্বিতীয় সেনকৌ লাইন হচ্ছে আগের ৫২ পিরিয়োডের সর্বোচ্চ হাই এবং সর্বনিম্ন লো এর গড় এবং এটি ২৬ পিরিয়োড সামনে ড্র করা হয়।
কুমো (ক্লাউড): এটি হচ্ছে দুটি সেনকৌ স্প্যান লাইনের মধ্যে শেয়ার করা এরিয়া। এই ক্লাউডকে প্রাইস অ্যাট্রাক্টর হিসেবে ধরা হয়। প্রাইস এর সীমান্তে রিট্রেস করে যেগুলো প্রাইসের আকৃতিগত লেভেল। অন্য কথায়, প্রাইস প্রায়ই সেসকল লেভেলে আসে যা পূর্বে টেস্ট হয়েছে।
ইচিমোকুর উপাদানসমূহ দিয়ে কিভাবে ট্রেড করতে হয়
এখন, আমরা দেখি এসকল উপাদানসমূহ আমাদের কি কি বলতে পারে
ভারসম্যের লাইন (কিজুন-সেন এবং তেনকান-সেন)
ভারসম্যের লাইনসমূহ ট্রেন্ড বর্তমানে কোন ডায়রেকশনে আছে তা আমাদের দেখাতে পারে। ক্লাউড হচ্ছে ভবিষ্যৎ ট্রেন্ডের ডায়রেকশনের একটি ভবিষ্যৎবক্তা। এর ক্রসওভার হচ্ছে মার্কেট রিভার্সাল সনাক্তকরণের সিগন্যাল
কিজুন-সেন ট্রেডিং সিগন্যাল
বিয়ারিশ ট্রেডিং সিগন্যাল দেখা যায় যখন প্রাইস কিজুন-সেন লাইনকে উপর থেকে নিচে ক্রস করে।
![]() |
কুমোর উপরে যদি ক্রস করে তাহলে তা দুর্বল বিয়ারিশ সিগন্যাল হিসেবে গণ্য হয়
|
![]() |
বিয়ারিশ সিগন্যালকে নিরপেক্ষ ধরা হয় যদি ক্রস ক্লাউডের ভেতরে হয়ে থাকে
|
![]() |
প্রাইস যখন ক্লাউডের নিচে ক্রস করে তখন তাকে শক্তিশালী বিয়ারিশ সিগন্যাল হিসেবে ধরা হয়
|
বুলিশ ট্রেডিং সিগন্যাল দেখা যায় যখন প্রাইস কিজুন-সেনকে নিচ থেক অপরের দিকে ক্রস করে
![]() |
ক্লাউডের নিচে ক্রস হয়ে তাকে দুর্বল বিয়ারিশ সিগন্যাল হিসেবে ধরা হয়
|
![]() |
বুলিশ সিগন্যালকে নিরপেক্ষ ধরা হয় যদি ক্রস ক্লাউডের ভেতরে হয়ে থাকে
|
![]() |
বুলিশ সিগন্যাল শক্তিশালী হয় যদি তা ক্লাউডের ওপরে দেখা যায়
|
তেনকান সেন ট্রেডিং সিগন্যাল
বিয়ারিশ সিগন্যালের উপস্থিতি রয়েছে যদি দেখেন যে তেনকান সেন কিজুন সেন লাইনকে ওপর থেকে নিচে ক্রস করছে।
![]() |
ক্লাউডের ওপর ক্রস হলে তাকে দুর্বল বিয়ারিশ সিগন্যাল হিসেবে ধরা হয়
|
![]() |
ক্রস যদি ক্লাউডের ভেতরে হয়ে থাকে তাহলে তাকে নিরপেক্ষ বিয়ারিশ সিগন্যাল হিসেবে ধরা হয়
|
![]() |
ক্রস যখন ক্লাউডের নিচে দেখা যায় তখন তাকে শক্তিশালী বিয়ারিশ সিগন্যাল হিসেবে ধরা হয়
|
বুলিশ সিগন্যালের উপস্থিতি দেখা যায় যখন তেনকান সেন কিজুন সেনকে নিচ থেকে ওপরের দিকে ক্রস করে।
![]() |
বিয়ারিশ সিগন্যাল দুর্বল হিসেবে ধরা হয় যদি তা ক্লাউডের নিচে ক্রস হয়
|
![]() |
ক্রস যদি ক্লাউডের ভেতরে হয়ে থাকে তাহলে তাকে নিরপেক্ষ বুলিশ সিগন্যাল হিসেবে ধরা হয়
|
![]() |
বুলিশ সিগন্যাল শক্তিশালী হিসেবে ধরা হয় যখন তা ক্লাউডের ওপরে দেখা যায়
|
কুমো (ক্লাউড) ট্রেডিং সিগন্যাল
ক্লাউডের সীমান্তগুলো (সেনকৌ স্প্যান) ভালো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন হিসেবে কাজ করে।
ক্লাউডের ব্যান্ডউইথ মার্কেটের ভলাটিলিটির একটি সপ্রমাণ পরিমাপ ক্লাউড যতো বিস্তৃত হবে, ভলাটিলিটি ততো বিস্তৃত এবং ভবিষ্যৎ প্রাইস ডায়রেকশনে আমাদের কোন নিশ্চয়তা দেয়। সংকীর্ণ, ফ্ল্যাট ক্লাউড এই সংকেত দেয় যে মার্কেট সাইডওয়েতে যাবে।
এছাড়াও আপনি কুমো দিয়ে প্রভাবশালী ট্রেন্ডের ডায়রেকশন চিনহিত করতে পারেন। প্রাইস যদি ক্লাউডের ওপরে থাকে, এরমানে হচ্ছে আপট্রেন্ড চলছে এবং এখানে অনেকগুলো বাইয়ের সুযোগ রয়েছে। প্রাইস যদি ক্লাউডের নিচে থাকে, তাহলে লঙ্গের চেয়ে শর্ট ট্রেড খোজা ভালো হবে। ক্লাউন নিজে প্রায় সময়ই সাপোর্ট/রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে।
সেনকৌ স্প্যান (যে লাইনগুলো কুমো ফর্ম করে) ক্রসওভারকে সাধারনত রিভার্সাল পয়েন্ট হিসেবে চিনহিত করা হয়।
|
বিয়ারিশ সিগন্যাল দেখা যায় যখন সেনকৌ স্প্যান A উপর থেকে নিচের দিকে সেনকৌ স্প্যান B কে ক্রস করে - অন্য কথায়, ক্লাউড যখন বুলিশ থেকে বিয়ারিশ অবস্থায় প্রবেশ করে। শক্তিশালী বিয়ারিশ সিগন্যাল দেখা যায় যখন প্রাইস ক্লাউডের নিচে থাকে
|
![]() |
বুলিশ ট্রেডিং সিগন্যাল দেখা যায় যখন সেনকৌ স্প্যান A সেনকৌ স্প্যান B কে নিচ থেকে ওপরের দিকে ক্রস করে - অন্য কথায়, ক্লাউড যখন বিয়ারিশ থেকে বুলিশ অবস্থায় প্রবেশ করে। শক্তিশালী বিয়ারিশ সিগন্যাল দেখা যায় যখন প্রাইস ক্লাউডের নিচে থাকে (ছবিতে যেরকম দেখা যাচ্ছে)
|
প্রাইস যখন ক্লাউডের ভেতর থেকে ব্রেক করে আসে তখন কিছু সিগন্যাল দেখা যায়।
![]() |
বুলিশ সিগন্যাল দেখা যায় যখন প্রাইস ওপরের দিকে ওঠে এবং কুমোর উপরের সীমান্ত ব্রেক করে
|
![]() |
বিয়ারিশ সিগন্যাল দেখা যায় যখন প্রাইস নিচে পড়ে এবং কুমোর নিচের সীমান্তকে ব্রেক করে
|
চিকোউ স্প্যান ট্রেডিং সিগন্যাল
চিকোউ স্প্যান যদি প্রাইসকে নিচ থেকে উপরের দিকে ক্রস করে, তাহলে হাই করবেন। একই সময়, আপনি এটা ভালোভাবে দেখবেন যে ক্লাউডের তুলনায় প্রাইস কোথায় দেখা যাচ্ছেঃ বুলিশ সিগন্যাল শক্তিশালী যখন প্রাইস ক্লাউডের ওপরে থাকে; সিগন্যাল নিরপেক্ষ যদি প্রাইস ক্লাউডের ভেতরে থাকে, আর তা দুর্বল যদি তা ক্লাউডের নিচে থাকে। লক্ষ্য করবেন যে সিগন্যাল তখনই ভালো হবে যখন চিকোউ স্প্যান ক্যান্ডেলের বডি ভেদ করে যাবে।
এখানে আমরা একটি শক্তিশালী বুলিশ সিগন্যাল দেখতে পাচ্ছি। উত্তর দেয়ার চেষ্টা করুন যে এটা কেনঃ

চিকোউ স্প্যান যদি প্রাইসকে ওপর থেকে নিচে ক্রস করে - আপনার সেল করা উচিত এছাড়াও, আপনি এটা ভালোভাবে দেখবেন যে ক্লাউডের তুলনায় প্রাইস কোথায় দেখা যাচ্ছেঃ বিয়ারিশ সিগন্যাল শক্তিশালী, যদি প্রাইস ক্লাউডের নিচে থাকে; প্রাইস ক্লাউডের ভেতরে থাকলে নিরপেক্ষ সিগন্যাল এবং প্রাইস ক্লাউডের ওপরে থাকলে দুর্বল সিগন্যাল।
চিকোউ স্প্যান থেকে প্রাইসের রিবাউন্ড বর্তমান ট্রেন্ড বহাল থাকার সিগন্যাল দেয়। যেমন, নিম্নে চিকোউ স্প্যান প্রাইস থেকে ওপর থেকে পিছিয়ে আসছে যা আপট্রেন্ড বহাল থাকার সংকেত দিচ্ছে।















profitable indicator for forex trade.
ReplyDelete